দেশের প্রখ্যাত চিকিৎসক, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সাবেক প্রধান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. তরিকুল আলম চৌধুরী (বাবলু মিয়া) সোমবার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই ছেলে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১০ মার্চ) আড়াইটার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের আব্দুল জব্বার মিয়া বাড়ি জামে মসজিদের সামনে গার্ড অব অনার শেষে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস, থানার এসআই মামুনুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম তরিকুল আলম চৌধুরী বাবলু মিয়া আজকের পত্রিকার ভোলা প্রতিনিধি শিমুল চৌধুরীর চাচা।