হোম > সারা দেশ > ভোলা

মন্ত্রী হওয়ার আলোচনায় হাফিজ উদ্দিন ও আন্দালিভ পার্থ

ভোলা প্রতিনিধি

হাফিজ উদ্দিন আহমেদ ও আন্দালিভ রহমান পার্থ।ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এরপর শিগগির মন্ত্রিপরিষদ গঠন করার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা চলছে নতুন সরকার গঠন ও সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে।

ভোলা জেলা বিএনপি ও বিজেপির স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা বলছেন, ইতিমধ্যে সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নতুন সরকারের মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়েও জল্পনাকল্পনা চলছে। জোর গুঞ্জন চলছে, নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন ভোলার দুজন হেভিওয়েট নেতা। তাঁরা হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি ২০০১ সালে জোট সরকারের আমলেও মন্ত্রী হয়েছিলেন। আর বিএনপির দুর্দিনের জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ভোলা-১ (সদর) আসন থেকে বিজয়ী হয়েছেন। তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অভিজ্ঞ ও জাতীয়ভাবে পরিচিত হেভিওয়েট এই দুই নেতার মন্ত্রী হওয়ার সম্ভাবনা অনেকটা নিশ্চিত বলে দলীয় নেতা-কর্মীরা দাবি করছেন। এই দুজনের সম্ভাব্য মন্ত্রণালয় কী হতে পারে, সেটা নিয়েও দলের নেতা-কর্মীদের মধ্যে আলোচনার শেষ নেই। তাঁরা বলছেন, হাফিজ উদ্দিন পানিসম্পদ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় কিংবা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আর আন্দালিভ রহমান পার্থ পেতে পারেন কৃষি মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব।

এ বিষয়ে জানতে চাইলে বিজেপির ভোলা জেলা শাখার সভাপতি মো. আমিরুল ইসলাম রতন আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ যেহেতু আমাদের দলের চেয়ারম্যান, সেহেতু তিনি মন্ত্রী হন, এটা আমি তো চাইবই। এ ছাড়া ভোলাবাসীরও দাবি, এই জেলার সার্বিক উন্নয়নের জন্য বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর মন্ত্রী হওয়া দরকার। তিনি এই দায়িত্ব পাওয়ার যোগ্য।’

আজ রোববার সকালে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, ‘হাফিজ উদ্দিন আহমদ ও আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হলে তাঁদের মাধ্যমে ভোলার বিভিন্ন উন্নয়ন ত্বরান্বিত হবে। এলাকার মানুষের ভালো-মন্দ এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা থাকবে। এতে উপকূলীয় জেলার উন্নয়নে নতুন দ্বার উন্মোচিত হবে বলেও আমি মনে করছি। আমি তাঁদেরকে সাধুবাদ জানাই।’

নয়নকে যুবদলের সাধারণ সম্পাদক করায় মনপুরায় আনন্দ মিছিল ও সমাবেশ

ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাধা, অতি উৎসাহী নেতাদের চিহ্নিত করার নির্দেশ বিএনপির

তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলায় উত্তেজনা, পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদলের বাগ্‌বিতণ্ডা

ভোলায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদকে দাফন করা হবে ভোলায়

ভোলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

ভোলায় ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে অনেক গাছ, বিদ্যুৎ-বিচ্ছিন্ন

ভোলার ১৪ গ্রামের ৫ হাজার পরিবারে আজ ঈদ

মেঘনার ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পরিবহন, আটক ৩