হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ট্রেড লাইসেন্স নবায়ন দিচ্ছেন না মেয়র: খোকন সেরনিয়াবাত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘বরিশাল বিসিক শিল্পনগরীর কোনো প্রতিষ্ঠানকে বর্তমান মেয়র ট্রেড লাইসেন্স নবায়ন দিচ্ছেন না। এমনকি নারী ব্যবসায়ীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মেয়রের দেখা পাচ্ছেন না। তাঁরা তাঁদের সমস্যার কথা বলতে পারছেন না। আমি মেয়র নির্বাচিত হলে এ সমস্যাগুলো আর থাকবে না।’
 
আজ রোববার দুপুরে নগরীর একটি হোটেলের হলরুমে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বর্তমান মেয়র ভাতিজা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সমালোচনা করে এসব কথা বলেন। বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা হয়। 

বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিআইপি প্রেসিডেন্ট নিজাম উদ্দিন এতে সভাপতিত্ব করেন।  সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার ও মশিউর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট হান্নান মল্লিক, চট্টগ্রাম পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, চেম্বারের পরিচালক রেজিন উল কবির, বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিলকিস আহমেদ লিলি প্রমুখ।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা