হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় ৫০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

ভোলা প্রতিনিধি

উদ্ধার করা কচ্ছপ। ছবি: সংগৃহীত

ভোলায় ৫০ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজারসংলগ্ন মেঘনা নদীর তীর থেকে বাদামি রঙের কচ্ছপটি উদ্ধার করেছেন বন বিভাগের লোকজন।

ধারণা করে হচ্ছে, সোমবার রাতে জেলেদের জালে ধরা পড়ে ৫০ কেজি ওজনের সামুদ্রিক এই কচ্ছপ। পরে একটি চক্র এটিকে পাচারের চেষ্টা করে। বস্তাবন্দী অবস্থায় কচ্ছপটি রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সেখানে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।

খবরের সত্যতা নিশ্চিত করে উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের লোকজন সোমবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজারসংলগ্ন মেঘনা নদীর তীর থেকে ৫০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপটি উদ্ধার করে।

মোহাম্মদ মনিরুজ্জামান আরও বলেন, ‘বর্তমানে এটি আমাদের অফিসের হেফাজতে আছে। আমরা প্রাথমিক চিকিৎসা সেবা ও খাবার দিয়ে অবজারভেশনে রেখেছি। বুধবার (১৯ নভেম্বর) সুবিধাজনক সময় এবং লোকেশনে অর্থাৎ চালচর অথবা চর কুকুরিমুকরি এলাকাসংলগ্ন বঙ্গোপসাগর চ্যানেলে অবমুক্ত করা হবে।’

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা