হোম > সারা দেশ > বরিশাল

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মঈন তুষার । ছবি : সংগৃহীত

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষার ঢাকায় আটক হয়েছেন। তিনি ওই কলেজের ছাত্র সংসদের আদলে গঠিত কর্মপরিষদের ভিপি ছিলেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালের সামনে থেকে একদল যুবক মঈন তুষারকে ধরলে পুলিশ সেখান গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

তুষার বরিশালের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের ঘনিষ্ঠজন ছিলেন।

রাজধানীর উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক আহমেদ বলেন, মঈন তুষারকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। বর্তমানে তিনি থানায় হেফাজতে রয়েছেন। তুষারের বিরুদ্ধে কোনো ধরনের মামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের তথ্যমতে, গতকাল রাতে হাসপাতালের সামনে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয় লোকজন এক ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

এদিকে মঈন তুষার গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক হাসপাতালের সামনে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করছে।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা