হোম > সারা দেশ > বরিশাল

পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাবেক এপিএসের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির সদ্য সাবেক এপিএস শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নগরের হাতেম আলী কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

তবে অভিযুক্তরা এমন অভিযোগ অস্বীকার করে বলেছেন, চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন প্রতিমন্ত্রীর সাবেক এপিএস শফিকুল। 

হামলার শিকার এপিএস শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ৯টার দিকে নাসির নামের একজনের নেতৃত্বে একদল লোক তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে।

তবে অভিযুক্ত নাসির দাবি করেছেন, চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নিয়েছিলেন শফিকুল ইসলাম। কিন্তু চাকরি হয়নি। আবার টাকাও ফেরত দিচ্ছেন না। তিনি ওই টাকা ফেরত চাইতে গিয়েছিলেন। 

এদিকে এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে নাসিরসহ আটজনের নাম উল্লেখ করে শনিবার কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম বলেন, শফিকুল ইসলামের দায়ের করা মামলা খতিয়ে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত, শফিকুল ইসলাম সরকারি একটি কলেজে প্রভাষক পদে কর্মরত অবস্থায় প্রতিমন্ত্রীর এপিএসের দায়িত্ব নেন। সম্প্রতি তিনি ওই পদে আর নেই। এ নিয়ে নানা গুঞ্জনও রয়েছে।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা