হোম > সারা দেশ > বরিশাল

পাঁচ দফা দাবিতে বিএম কলেজ শাটডাউনের ডাক শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএম কলেজের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে পাঁচ দফা দাবিতে এবার ক্যাম্পাসে শাটডাউনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ক্লাস বর্জন ও চলমান ইনকোর্স পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্টে জড়ো হন। পরে মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে তাঁরা অবস্থান নেন। সেখান থেকে মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ ও ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত ক্লাসরুম, মানসম্মত শিক্ষাদান, আধুনিকায়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত চান তাঁরা। তাঁদের অভিযোগ, বছরের পর বছর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি অবকাঠামো ও একাডেমিক সংকটে ভুগছে।

শিক্ষার্থীরা বলেন, তাঁরা পাঁচ দফা দাবি জানিয়েছেন। এগুলো তাঁদের ন্যায্য অধিকার। দাবি না মানা পর্যন্ত তাঁরা ক্লাসে ফিরবেন না। এদিকে দুপুরের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন।

কলেজের অধ্যক্ষ ড. তাইজুল ইসলাম জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে অন্তত তিনটি কাজ শুরু করা হবে। অন্যগুলোর দাপ্তরিক কাজও শুরু হয়ে যাবে। তিনি বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণে তাঁরা চেষ্টা চালাচ্ছেন।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা