হোম > সারা দেশ > বরিশাল

বাংলাদেশে কেউ ধর্মের অবমাননা করতে পারবে না: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে চরমোনাইয়ের মাহফিলে ধর্ম উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশে কেউ ইসলাম অবমাননা করলে তাকে দ্রুত আইনের আওতায় নেওয়া হবে। আপনারা কেউ দয়া করে আইন নিজের হাতে নেবেন না। আমি আশ্বস্ত করতে পারি, বাংলাদেশে কেউ কোনোভাবেই ধর্মের অবমাননা করতে পারবে না।’

আজ বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার চরমোনাই মাঠে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালেদ বলেন, ‘আমার বিষয়ে আপনাদের প্রত্যাশা অনেক বেশি; কিন্তু আমার সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা মেনেই কাজ করতে হয়।’

ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আমি কোথাও নির্বাচনে প্রার্থী হই নাই, ফলে মন্ত্রী হওয়ারও কোনো সুযোগ নাই। তারপরেও আমাদের সকল প্রচেষ্টার লক্ষ্য দেশকে একটি ভালো অবস্থায় নেওয়া।’

এ সময় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বরিশালে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

বরিশাল আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন, একজন কারাগারে

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়েছেন ইউএনও-এসি ল্যান্ডের গাড়িচালক, থানায় অভিযোগ

৬ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা

মেহেন্দীগঞ্জে গরম পানিতে দগ্ধ গৃহকর্মী, গৃহকর্ত্রী কারাগারে

বরিশালে আদালত বর্জন স্থগিত

বরিশালে আদালত ভাঙচুর: আওয়ামীপন্থী ৬৫ আইনজীবীর নিন্দা

বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, রোগীসহ আহত ৭

অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

বরিশালে এজলাসে ভাঙচুর: ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে বার কাউন্সিলে আবেদন