হোম > সারা দেশ > বরিশাল

আট দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

৮ দফা দাবিতে শ্রেণি পাঠদান ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেন রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করাসহ ৮ দফা দাবিতে শ্রেণি পাঠদান ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার নিজেদের প্রতিষ্ঠানে এই অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও জানান তাঁরা।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ে আলাদা প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে স্কেলে বেতন নির্ধারণ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং ব্যবস্থা গ্রহণ করা।

এ বিষয়ে জানতে চাইলে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাইদুর রহমান জানান, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন তাঁর এখতিয়ারবহির্ভূত। এ সিদ্ধান্তটি উচ্চপর্যায়ের এখতিয়ারে।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা