হোম > সারা দেশ > বরিশাল

হিজলার মেঘনায় ৩৬ জেলে আটক, কারাদণ্ড-জরিমানা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

আটক জেলেরা। ছবি: আজকের পত্রিকা

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৬ জেলেকে আটক করেছে প্রশাসন। শুক্রবার ভোরে মেঘনা নদীর আলীগঞ্জ, পুরাতন হিজলাসহ বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এই অভিযানে নেতৃত্ব দেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে আটক ৩৬ জেলেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার ২৭ জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড দেন। এ ছাড়া ৯ জেলেকে ৫ হাজার করে ৪৫ হাজার টাকা জরিমানা করেন।

হিজলা উপজেলা মৎস্য দপ্তর জানায়, ৪ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষণে নদীতে অভিযান শুরু হয়। এ বছর মেঘনায় স্পিডবোট, ট্রলার নিয়ে টহলের পাশাপাশি ড্রোন দিয়ে নজরদারি করছে প্রশাসন।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা