হোম > সারা দেশ > বরিশাল

পায়রা সেতুর টোল প্লাজার পাশ থেকে বাউফলের সজলের মরদেহ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

সজল কর্মকার। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর দক্ষিণ প্রান্তে টোল প্লাজা পুলিশ বক্স-সংলগ্ন সড়কের পাশ থেকে সজল কর্মকার (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সজল কর্মকার পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড রাজনগর গ্রামের রনজিৎ কর্মকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে তিনি মোটরসাইকেলযোগে বাকেরগঞ্জের কলসকাঠি বন্দরে মেয়ের জামাইয়ের বাড়ি থেকে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, ফেরার পথে পায়রা সেতুর দক্ষিণ প্রান্তে এসে তিনি সড়কের পাশে পড়ে যান। তবে এটি সড়ক দুর্ঘটনা নাকি স্ট্রোকজনিত মৃত্যু—তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি মোটরসাইকেল দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা