হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৫১ জন কর্মকর্তা ও কর্মচারীকে শূন্যপদে স্থায়ীকরণ করা হয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান এক আদেশে তাঁদের স্থায়ীকরণ করেছেন।

বিসিসি সূত্রে জানা গেছে, সাবেক মেয়র মজিবর রহমান সরওয়ারের সময়ে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১২১ জন কর্মকর্তা ও কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালে স্থানীয় সরকারের নির্দেশে তাঁদের চাকরিচ্যুত করা হয়। ওই বছরই সংক্ষুব্ধ ৯৭ জন কর্মচারী মামলা দায়ের করেন। ২০১৩ সালে মামলার রায়ে তাঁদের আবার পুনর্বহাল করা হয়।

২০১৫ সাল থেকে ওই ৯৭ জন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করেন তৎকালীন মেয়র আহসান হাবিব কামাল। এই দীর্ঘ সময়ে কেউ মারা গেছেন, আবার কেউ যোগদান করেননি। বর্তমানে এই কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ছিল ৬১। বিসিসির সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে মঙ্গলবার ওই কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৫১ জনকে শূন্যপদে স্থায়ীকরণ করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিচুর রহমান বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন। নানা সময়ে দাবি তুলেও স্থায়ী হতে পারেননি। অবশেষে বর্তমান প্রশাসক অনুমোদন দেওয়ায় কর্মচারীদের মধ্যে খুশির জোয়ার বইছে।

এ ব্যাপারে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহান বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা স্থায়ী হতে আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বর্তমান প্রশাসক সাত সদস্যবিশিষ্ট কমিটি করে দেয়। ওই কমিটির সুপারিশে ৫১ জনকে প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান শূন্যপদে স্থায়ীকরণের অনুমোদন দিয়েছেন।

বরিশাল আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন, একজন কারাগারে

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়েছেন ইউএনও-এসি ল্যান্ডের গাড়িচালক, থানায় অভিযোগ

৬ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা

মেহেন্দীগঞ্জে গরম পানিতে দগ্ধ গৃহকর্মী, গৃহকর্ত্রী কারাগারে

বরিশালে আদালত বর্জন স্থগিত

বরিশালে আদালত ভাঙচুর: আওয়ামীপন্থী ৬৫ আইনজীবীর নিন্দা

বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, রোগীসহ আহত ৭

অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

বরিশালে এজলাসে ভাঙচুর: ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে বার কাউন্সিলে আবেদন

৬ দফা দাবিতে ববি কর্মচারীদের কর্মবিরতির ডাক