হোম > সারা দেশ > বরিশাল

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-ছেলেকে আহত করল বখাটেরা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক ভাই। ওই সময় ছেলেকে রক্ষা করতে গেলে বাবাকেও পিটিয়ে আহত করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মুলাদী সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। মুলাদী কৃষি অফিসের মাঠ কর্মকর্তা কবির হোসেনের ছেলে মো. আলবিন, তাঁর বন্ধু সিদ্দিক আকন, সোলায়মান হোসেনসহ একদল বখাটে মুলাদী পৌরসভার জসিম হাওলাদার ও তাঁর ছেলে নবীন হাওলাদারকে পিটিয়ে-কুপিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় জসিম হাওলাদার বাদী হয়ে ১০ জনকে আসামি করে মুলাদী থানায় অভিযোগ করেছেন।

নবীন হাওলাদার জানান, আজ বিকেলে মুলাদী সরকারি কলেজ মাঠে তিনি ফুটবল খেলছিলেন। তাঁর কিশোরী বোন ফুটবল খেলা দেখতে সেখানে গেলে আলবিন, সিদ্দিক আকন, সোলায়মান, রবিউল, আজিম, অপুসহ কয়েকজন বখাটে তাঁর বোনকে উত্ত্যক্ত করে।

ওই সময় নবীন খেলা ছেড়ে মাঠের বাইরে গিয়ে বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। হামলার সংবাদ পেয়ে জসিম হাওলাদার ছেলেকে রক্ষা করতে গেলে বখাটেরা তাঁকেও পিটিয়ে-কুপিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজন আহত বাবা-ছেলেকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আজ রাত ৮টার দিকে আলবিন, সিদ্দিক আকন, সোলায়মান, রবিউল, আজিম, অপুসহ ১৫ জনকে আসামি করে মুলাদী থানায় অভিযোগ দেওয়া হয়।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-ছেলেকে আহত করার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা