হোম > সারা দেশ > বরিশাল

৫০ টাকার লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

গণপিটুনি দিয়ে অভিযুক্তকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দীগঞ্জে ৫০ টাকার লোভ দেখিয়ে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দুলাল জমাদার (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শিশু নিপীড়নের অভিযোগে দুলাল জমাদারকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। পরে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখায়। দুলাল জমাদার উপজেলার চর গোপালপুর ইউনিয়নের বাসিন্দা। মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে দুলাল জমাদার সাত বছরের শিশুটিকে ৫০ টাকা দেওয়ার কথা বলে তাঁর মাছের ঘেরে নিয়ে যান। পরে তিনি শিশুকে শারীরিকভাবে নিপীড়ন করেন এবং অশ্লীল কথাবার্তা বলেন। এ সময় মেয়েটি চিৎকার করলে তাকে ছেড়ে দেন তিনি। পরে মেয়েটি বাড়ি গিয়ে বিষয়টি অভিভাবকদের জানিয়ে দেয়।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে দুলাল জমাদার গতকাল সকালে ওই এলাকায় গিয়ে শিশু নিপীড়নের বিষয়টি অস্বীকার করেন এবং অভিযোগটি মিথ্যা বলে প্রচার করতে থাকেন। ওই সময় এলাকার বিক্ষুব্ধ নারী-পুরুষ তাঁকে ধরে গণপিটুনি দেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, যৌন নিপীড়নের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা