হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে পুলিশের বাধায় পণ্ড বাম জোটের শোক মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণে বরিশালে আজ শুক্রবার বাম গণতান্ত্রিক জোটের শোক মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। 

বাসদ জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী জানান, বেলা ১১টায় বরিশালে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতা হত্যার বিচার ও হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবিতে নিহতদের স্মরণে শোক মিছিল করার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে সকাল থেকে বাম গণতান্ত্রিক জোটের নেতারা জোটের ফকিরবাড়ি রোডে বাসদ কার্যালয়ে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিতে থাকেন। কোতোয়ালি মডেল থানার দুই শতাধিক পুলিশ সদস্যসহ বিভিন্ন বাহিনীর সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ফকিরবাড়ি রোড বাসদ কার্যালয়ের প্রবেশমুখ অবরুদ্ধ করে রাখেন। এ সময় প্রশাসন কর্মসূচি না করার জন্য বাম নেতা-কর্মীদের চাপ প্রয়োগ করেন। পরে নেতারা মিছিল নিয়ে ফকিরবাড়ি রোডে বের হতে গেলে পুলিশ বাধা দিয়ে মিছিলের পথ আটকে দেয়। নেতারা পুলিশি বাধার মুখে সেখানেই দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ করেন। 

সমাবেশে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজিজ খোকন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাংলাদেশ জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মীরন। 

বক্তারা অগণতান্ত্রিক কারফিউ তুলে নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ও যথাযথভাবে ইন্টারনেট চালু করার দাবি জানান।

বরিশাল আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন, একজন কারাগারে

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়েছেন ইউএনও-এসি ল্যান্ডের গাড়িচালক, থানায় অভিযোগ

৬ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা

মেহেন্দীগঞ্জে গরম পানিতে দগ্ধ গৃহকর্মী, গৃহকর্ত্রী কারাগারে

বরিশালে আদালত বর্জন স্থগিত

বরিশালে আদালত ভাঙচুর: আওয়ামীপন্থী ৬৫ আইনজীবীর নিন্দা

বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, রোগীসহ আহত ৭

অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

বরিশালে এজলাসে ভাঙচুর: ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে বার কাউন্সিলে আবেদন

৬ দফা দাবিতে ববি কর্মচারীদের কর্মবিরতির ডাক