হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেবাচিম হাসপাতাল। ফাইল ছবি

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যায়। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০০ শিশু বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছরের তিন মাসে হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮০ রোগী। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। বরিশাল বিভাগের মধ্যে বরগুনায় প্রকোপ সবচেয়ে বেশি।

এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বছরের শুরু থেকেই বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোয় হামে আক্রান্ত শিশুরা আসতে থাকে। তবে মার্চ মাসে এই সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

অতীতে শিশুদের মধ্যে এভাবে হামের সংক্রমণ লক্ষ করা যায়নি। হামে আক্রান্ত শিশুদের আইসোলেশনে রেখে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বেশি আক্রান্ত এলাকা শনাক্ত করে শিশুদের বিশেষ টিকা দেওয়া হচ্ছে। আশা করা যায়, দ্রুত সময়ের মধ্যে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা