হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাংলা নববর্ষে উৎসবে মেতেছে বরিশালবাসী। আজ রোববার এ উপলক্ষে তিনটি মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
নগরীর বিএম স্কুল প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক ঘুরে শেষ হয় সিটি কলেজ প্রাঙ্গণে। 

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, চারুকলা বরিশালের প্রতিষ্ঠাতা সভাপতি দিপংকর চক্রবর্তী, সংস্কৃতিজন শাহ সাজেদা প্রমুখ। 

এ শোভাযাত্রায় নানা রঙের মুখোশ, টেপাপুতুল, পশুপাখির প্রতিকৃতিসহ বাঙালি সংস্কৃতির নানা ঐতিহ্য স্থান পায়। এতে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়। 

সকালে বরিশাল ব্রজমোহন স্কুল প্রাঙ্গণে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গেয়ে আয়োজন প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করে উদীচী বরিশাল। নাচ-গানে বাংলা নতুন বছরকে বরণ করা হয়। এ ছাড়া ব্রজমোহন স্কুল মাঠে তিন দিনের বৈশাখী মেলার আয়োজন করেছে উদীচী। 

এদিকে বাংলা বর্ষবরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে এ মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগেও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে নববর্ষকে বরণে।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা