হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপি নেত্রী নাসরিনের ওপর সরোয়ার অনুসারীদের হামলা। ছবি: আজকের পত্রিকা

বরিশালে বুদ্ধিজীবী দিবসে শহীদ বেদিতে ফুল দিতে গিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এ সময় নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের র‍্যালিতে হামলা ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ মজিবর রহমান সরোয়ারের লোকজনের বিরুদ্ধে। এতে নাসরিন অনুসারী কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত মরিয়ম বেগম, রিনা বেগম, শিল্পী, ইউনুস হোসেন ও আলাউদ্দিন আহমেদকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

বিএনপি নেত্রী নাসরিন জানান, বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা জানাতে অনুসারীদের নিয়ে তিনি পৃথকভাকে স্মৃতিস্তম্ভে যান। এর আগে যান সরোয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারসহ অন্যা নেতা-কর্মীরা। তাঁরা বের না হওয়ায় তিনি (নাসরিন) প্রায় আধা ঘণ্টা স্তম্ভ সীমানার বাইরে অপেক্ষা করেন। একপর্যায়ে অধৈর্য হয়ে প্রবেশ করার জন্য স্তম্ভের গেটের দিকে অগ্রসর হন। তখন সরোয়ার অনুসারী মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম, সাব্বিরসহ আরও কয়েকজন হামলা চালান।

মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘এখানে আমার দোষ কী বলেন। আমি তো সেভ করেছি।’

এ বিষয়ে জানতে মজিবর রহমান সরোয়ারকে ফোন দেওয়া হলেও রিসিভ করেননি।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘ফুল দিয়ে তাঁরা যখন যাচ্ছেন, তখন বাইরে বসে নেতা-কর্মীদের সঙ্গে নাসরিনের ঝামেলা হয়েছে। শুনেছি, তাঁর সঙ্গে তর্কবিতর্ক হয়েছে। তবে কী হয়েছে, জানি না। সরোয়ার ভাইয়ের লোকজনের হামলার ঘটনা সত্য নয়।’

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা