হোম > সারা দেশ > বরিশাল

কীর্তনখোলার বেড়িবাঁধের ব্লক চুরির সময় ট্রলারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে কীর্তনখোলা নদীর তীর থেকে ব্লক চুরি করছিলেন শাহে আলম হাওলাদার নামের এক ট্রলারচালক। ছবি: সংগৃহীত

বরিশাল শহর রক্ষা বেড়িবাঁধের ব্লক চুরির সময় ট্রলারসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার দিবাগত রাতে সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ (উলালঘুনী) এলাকায় কীর্তনখোলা নদীর তীর থেকে ব্লক চুরির সময় আটক হন শাহে আলম হাওলাদার নামের ওই ট্রলারচালক। শাহে আলম বরিশাল সদরের চরকাউয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কয়েক দিন ধরে ওই এলাকার শহর রক্ষা বাঁধের ব্লকগুলো রাতের আঁধারে চুরি হচ্ছিল। বুধবার রাতে তাঁরা বুঝতে পেরে ট্রলারসহ এর চালককে আটক করে পুলিশে দেন।

আটক শাহে আলম জানান, তিনি পলাশপুর এলাকার রাজিব নামের এক ব্যক্তির ট্রলার চালান। সোহাগ গাজী ও কবির গাজী ট্রলারটি ভাড়া নিয়েছেন এই ব্লকগুলো ঠিকাদারের নির্দেশে নিয়ে যাবেন বলে। ব্লক নিয়ে বাকেরগঞ্জ উপজেলার নেহালগঞ্জে যাওয়ার কথা ছিল তাঁর।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, রাষ্ট্রীয় সম্পদ শহর রক্ষা বাঁধের ব্লক চুরির সঙ্গে আর কারা জড়িত, তাদের পরিচয় শনাক্তের জন্য আটক ট্রলারচালক শাহে আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি এই ঘটনায় মামলা দায়েরের পর জড়িত অন্যদের গ্রেপ্তার করা হবে।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা