হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে তেলবাহী লরিতে আগুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে তেলবাহী লরিতে আগুন। ছবি: আজকের পত্রিকা

বরিশালের গৌরনদীতে একটি জ্বালানি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লরিটি ফিলিং স্টেশনে থাকা অবস্থায় আগুন লাগলেও চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্টেশনটি। চালক জ্বলন্ত লরিটি চালিয়ে দ্রুত স্টেশন থেকে দূরে সরিয়ে নেওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি।

আজ রোববার বিকেল সাড়ে ৫টায় গৌরনদী নাহার সিনেমা হল-সংলগ্ন ‘সেন্ট পিটার ফিলিং স্টেশন’ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পদ্মা ডিপোর একটি পেট্রলবাহী লরি তেল সরবরাহের জন্য বিকেল সাড়ে ৫টায় সেন্ট পিটার ফিলিং স্টেশনে প্রবেশ করে। লরিটি আনলোড করার প্রস্তুতির সময় আকস্মিকভাবে এতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন স্টেশনে থাকা লোকজন।

লরিটি স্টেশনের ভেতরে বিস্ফোরিত হলে পুরো ফিলিং স্টেশনে আগুন লাগার আশঙ্কা ছিল। এমন ভয়াবহ পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে চালক দ্রুত লরিটির স্টিয়ারিং ধরেন। তিনি জ্বলন্ত লরিটি চালিয়ে দ্রুত ফিলিং স্টেশন থেকে বের করে সামনের গৌরনদী-আগৈলঝাড়া সড়কের মাঝখানে নিয়ে আসেন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। তাঁদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে লরির আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। লরিটি মূল স্টেশন থেকে দূরে থাকায় ফায়ার সার্ভিসের পক্ষে আগুন নেভানো সহজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গৌরনদী ফায়ার স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, পেট্রলবোঝাই একটি ট্র‍াক তেল সরবরাহের উদ্দেশ্যে ফিলিং স্টেশনে প্রবেশ করে। পেট্র‍ল আনলোডের সময় স্পার্কিং থেকে আগুন ধরে যায়। তাৎক্ষণিক চালক গাড়িটি পার্শ্ববর্তী গৌরনদী-আগৈলঝাড়া সড়কের ওপর নিয়ে যান। এতে ফিলিং স্টেশনটি আগুনের কবল থেকে রক্ষা পায় এবং বড় ধরনের বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

ফায়ার স্টেশন কর্মকর্তা আরও জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফিলিং স্টেশনে থাকা একটি ডিজেলচালিত থ্রি-হুইলার ও মোটরসাইকেল ভস্মীভূত হয়। পাশাপাশি একটি কাভার্ড ভ্যানের কিছু অংশ এবং ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টার ক্ষতিগ্রস্ত হয়।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা