হোম > সারা দেশ > বরিশাল

ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ৬ বাল্কহেড ডুবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ডুবে যাওয়া একটি বাল্কহেড। ছবি: সংগৃহীত

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ছয়টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর পাওয়া গেছে। এগুলো উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন নৌ পুলিশের কর্মকর্তা।

এদিকে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ১৩ জনকে স্থানীয় জেলেরা নৌ পুলিশের সহায়তায় উদ্ধার করেছেন।

শনিবার মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে ঝড়ের সময় মেহেন্দীগঞ্জের মল্লিকপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে পাঁচটি বাল্কহেড ডুবে যায়। এগুলো উদ্ধারে এখনো কাজ চলমান। তিনি জানান, বাল্কহেডগুলো ডুবে গেলেও কোনো নিখোঁজ বা হতাহতের খবর নেই।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, একই সময় হিজলা উপজেলার ধুলখোলা ও আলিগঞ্জ-সংলগ্ন মেঘনা নদীতে একটি পাথরবোঝাই বাল্কহেড ডুবে যায়। যদিও ভাটার সময় সেটিকে আবার দেখা গেছে। নৌযানটি উদ্ধারের চেষ্টা চলছে।

তবে মেঘনা নদীতে একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে হিজলা নৌ পুলিশ। ইনচার্জ গৌতম জানান, নদীতে তাদের টহল দল রয়েছে, যারা তথ্য সংগ্রহ ও বিপদগ্রস্তদের উদ্ধারে কাজ করছে।

পাচারকালে ৩ লাখ রেণু পোনা জব্দ, কীর্তনখোলা নদীতে অবমুক্ত

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ