হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের নগরভব‌নের সামনে আজ দুপুরে বি‌ক্ষোভ ক‌রেন কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা

চাকরি স্থায়ীকরণের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বি‌সি‌সি) ১২১ জন কর্মচারী আজ বুধবার দুপুরেও নগর ভব‌নে বি‌ক্ষোভ ক‌রে‌ছেন। কর্তৃপ‌ক্ষের নিষ্ফল আশ্বা‌সের পর কর্মচারীরা ফের আন্দোল‌নে নে‌মে আগামী রোববার থে‌কে কর্মবির‌তির ঘোষণা দি‌য়ে‌ছেন।

এ সময় উপস্থিত ছিলেন পানি সরবরাহ বিভাগের উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির, সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মাহবুব আলম মিন্টু, ট্রেড লাইসেন্স পরিদর্শক মো. আনিচুর রহমান, যানবাহন লাইসেন্স পরিদর্শক মো. আতিকুর রহমান মানিকসহ বিসিসির বিভিন্ন শাখার নেতারা।

বিক্ষোভ সমাবেশে করপোরেশনের উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির বলেন, ‘প্রশাসন আমাদের আন্দোলন স্থগিত রেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। সেই অনুযায়ী আমরা আন্দোলন স্থগিত রাখি। কিন্তু আমাদের চাকরি স্থায়ীকরণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বরং অবৈধ নিয়োগ বৈধ করা হচ্ছে।’

আরাফাত হোসেন মনির কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘বৃহস্পতিবারের মধ্যে প্রশাসন আমাদের দাবি না মানলে আগামী রোববার থেকে কর্মবিরতি শুরু করব এবং বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।’

প্রসঙ্গত, গত ২ সপ্তাহ ধরে (বি‌সি‌সি) ১২১ জন কর্মচারী তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করে আসছেন। তবে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী আন্দোলন স্থগিত রেখে আলোচনার প্রস্তাব দেন। কিন্তু এরপর আর অগ্রগতি না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন কর্মচারীরা।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা