হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মুলাদি (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত থেকে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত আড়িয়াল খাঁ নদ, নয়াভাঙনী ও জয়ন্তী নদীতে যৌথ অভিযানটি পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় আটটি পাই জাল, ছয়টি মশারি জাল, ১৬টি চরঘেরা জালসহ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন–উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, বাবুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, র‍্যাব–৮ বরিশালের উপসহকারী পরিচালক মো. আজাদুর রহমান, মুলাদি থানার উপপরিদর্শক মিঠুন মণ্ডল প্রমুখ। 

এ বিষয়ে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনটি নদী থেকে জব্দ করা জালের মূল্য প্রায় কোটি টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশীয় প্রজাতির মাছ এবং জাটকা রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ভেসাল, চাঁই ও চটজাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা