হোম > সারা দেশ > বরিশাল

অবৈধ জাল দিয়ে মাছ ধরায় ৩ জেলেকে জরিমানা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ ধরায় তিন জেলেকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন। 

এর আগে গতকাল বুধবার রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও নাতিরহাট লঞ্চ পল্টন এলাকায় আড়িয়াল খাঁ নদে অভিযান চালানো হয়। 

অভিযান চালিয়ে তিনটি বেহুন্দি জালসহ ঘোষেরচর গ্রামের আহাদ তালুকদার, অনিক ব্যাপারী ও ইমরান হাওলাদার নামের তিন জেলেকে আটক করা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দ জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং আটক জেলেদের প্রত্যেককে সাড়ে ৪ হাজার করে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

পাচারকালে ৩ লাখ রেণু পোনা জব্দ, কীর্তনখোলা নদীতে অবমুক্ত

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ