হোম > সারা দেশ > বরিশাল

ছুটির দিনেও বিসিসির সভা, কাজের গতি বাড়ানোর তা‌গিদ প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক, ব‌রিশাল

রাজস্ব বিভা‌গের কর্মকর্তা-কর্মচারী‌দের সঙ্গে অনু‌ষ্ঠিত সভায় বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান। ছবি: আজকের পত্রিকা

ব‌রিশাল সি‌টি করপোরেশনে (বি‌সি‌সি) কাজের গতি বাড়ানোর তা‌গিদ দিয়েছেন নব‌নিযুক্ত প্রশাসক বিল‌কিস আক্তার জাহান শিরীন। তি‌নি সং‌শ্লিষ্ট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের অভ‌্যন্ত‌রীণ মতপার্থক‌্য নিরসনেরও নি‌র্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজস্ব বিভা‌গের আয় বৃ‌দ্ধির ওপর জোর দি‌য়ে‌ছেন প্রশাসক। আজ শুক্রবার (২৭ মার্চ) ছু‌টির দি‌নে রাজস্ব বিভা‌গের পাঁচ‌টি শাখার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনু‌ষ্ঠিত সভায় তিনি এ নির্দেশ দেন।

নগর ভব‌নের সভাক‌ক্ষে অনু‌ষ্ঠিত এ সভায় সভাপতিত্ব ক‌রেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী।

সভায় হাটবাজার শাখায় স্টল বরাদ্দ নি‌য়েও আলোচনা হয়। এ সময় কোনো স্টাফের না‌মে স্টল থাক‌লে ব‌্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তি‌নি।

সভায় অবৈধ যানবাহন রো‌ধে মাইকিং করার নি‌র্দেশ দেওয়া হয় যানবাহন শাখার সং‌শ্লিষ্টদের। লাইসেন্সধারী ৭ হাজার ৬১০‌টি অটো‌রিকশার মধ্যে মাত্র ৩৫‌০‌টি নবায়ন করায় সভায় হতাশা প্রকাশ করা হয়। এ সময় এ শাখার স্টাফরা ব‌লেন, শ‌র্ষের ম‌ধ্যে ভূত র‌য়ে‌ছে। এখা‌নে বিট বাণিজ‌্য হয়। অবৈধ প্রায় দ্বিগুণ অটোরিকশা রো‌ধে ট্রা‌ফিক বিভাগের সহায়তা দরকার। এদি‌কে করধার্য ও কর আদায় শাখার কর্মকর্তা-কর্মচারী‌দের রাজস্ব বৃ‌দ্ধি করার তা‌গিদ দি‌য়ে তাঁদের জনগ‌ণের স‌ঙ্গে ভালো ব‌্যবহার করার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন প্রশাসক।

সভায় বি‌সি‌সির প্রধান প্রকৌশলী হুমায়ুন ক‌বির, নির্বাহী প্রকৌশলী মোতা‌লেব হাওলাদার, নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট নুরুজ্জামান প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা