হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ঈদুল আজহা উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরের হেমায়েত উদ্দীন ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি: আজকের পত্রিকা

ত্যাগের মহিমা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালে উদ্‌যাপিত হচ্ছে ঈদুল আজহা। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় বরিশাল নগরের হেমায়েত উদ্দীন ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সারওয়ার, বিভাগীয় কমিশনার খলিল আহমেদসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। নামাজে নারীদের অংশে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন যোগ দেন।

নামাজের পর নগরের ৩০টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে পশুর কোরবানি শুরু হয়।

সিটি করপোরেশনের পক্ষ থেকে রাস্তায় পশু জবাই নিরুৎসাহিত করা হয়েছে। ৬ ঘণ্টার মধ্যে নগরী থেকে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন বিসিসি প্রশাসক শিরীন।

অপর দিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সকালে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল স্কুল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। এ সময় তিনি বলেন, ‘এবার এমন এক পরিপ্রেক্ষিতে ঈদুল আজহা উদ্‌যাপন করছি, যখন বিশ্বের নানান জায়গায় সংকট চলছে। দেশের নবনির্বাচিত সরকার একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজাতে আমাদের কাজে নিয়োগ করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীর কাছে আমরা ঈদের দিন দোয়া কামনা করি।’

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা