হোম > সারা দেশ > বরিশাল

ওষুধের দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

বন্ধ ওষুধের দোকান। ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদীতে ঔষধ প্রশাসনের অভিযানের সংবাদ পেয়ে দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ঔষধ প্রশাসনের অভিযান শুরু হলে মুলাদী বন্দরের ওষুধ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন।

ভেজাল ও নিম্নমানের ওষুধ বিক্রি, মেয়াদহীন ওষুধ রাখার অভিযোগসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ার ভয়ে ওষুধ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে গেছেন বলে জানান ভোক্তারা।

যেসব দোকানে অভিযানের সম্ভাবনা নেই, শুধু সেসব দোকান খোলা পেয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা স্যানিটারি পরিদর্শক জাহানারা বেগম জানান, আজ সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহার নেতৃত্বে মুলাদী বন্দরে অভিযান চালায় ঔষধ প্রশাসন।

এ সময় বরিশাল জেলা ঔষধ তত্ত্বাবধায়ক অফিসের সহকারী পরিচালক আব্দুল বারী, মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুর ১২টার দিকে কর্মকর্তারা মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অভিযান শুরু করেন। এ সময় দুটি ওষুধের দোকানে কর্মকর্তারা অভিযান চালান।

সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেসহ বাজারের অন্যান্য ওষুধের দোকান বন্ধ করে ব্যবসায়ীরা পালিয়ে যান।

পরে তন্নী মেডিকেল হলমালিককে ১০ হাজার টাকা ও ঢালি ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা জানান, মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি দোকানে অবৈধভাবে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

তন্নী মেডিকেল হল নামের ওষুধের দোকানের নিববন্ধন নেই এবং মালিকের ফার্মাসিস্টবিষয়ক প্রশিক্ষণ নেই। দোকানে ফ্রিজ কিংবা ফ্রিজার পাওয়া যায়নি। অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিনসহ অনেক ওষুধ খোলা রেখে বিক্রি করছেন দোকানমালিক আব্দুল মালেক সরদার। পরে দোকানমালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আইন মেনে ওষুধ বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা