হোম > সারা দেশ > বরিশাল

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ, বরিশালে যুবদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নুরু মৃধা। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের মুলাদী উপজেলায় ভোট গ্রহণকালে প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি এবং কাজিরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তাঁকে আটক করা হয়। ভোট গ্রহণ চলাকালে তিনি কাজিরচর ইউনিয়নের জালিয়াকান্দি ১ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রভাব বিস্তারের চেষ্টা করেন।

এর আগে ২ ফেব্রুয়ারি নুরু মৃধা তাঁর দলবল নিয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর গণসংযোগকালে প্রচারণার গাড়ির গতিরোধ করেন। ঘটনার সময় প্রায় ৩০ মিনিট সড়কে প্রচারণা বহরের তিন থেকে চারটি গাড়ি আটকে রাখা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়। জেলার খবর

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, তাঁর কাছে নয়। সেনাবাহিনীর কাছে একজন আটক আছেন।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা