হোম > সারা দেশ > বরিশাল

হিজলায় মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

হিজলায় মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বরিশালের হিজলায় নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। হিজলা নদীভাঙন প্রতিরোধ কমিটি ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে বড়জালিয়া ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধনে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন বলেন, মেঘনা নদীর ভাঙনে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কাঞ্চন ব্যাপারীর হাট থেকে দুর্গাপুর এবং গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর পর্যন্ত এলাকা বিলীন হয়ে যাচ্ছে। প্রতিবছর ঘরবাড়ি, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙন প্রতিরোধে দ্রুত বাঁধ নির্মাণ করা না হলে এই অঞ্চল রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

হিজলা নদীভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মাহাতাব সিকদার বলেন, মেঘনা নদীর ভাঙনে বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর, বড়জালিয়া, লক্ষ্মীপুর, কাইছমা, বাহেরচর গ্রামের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। শত শত বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে মানুষ ভিটেমাটি হারাচ্ছে। দুর্গাপুর, মেঘনা ও কাইছমা বাজার নদীভাঙনের হুমকিতে রয়েছে। ভাঙন রোধে ব্যবস্থা না নিলে বিএল মাধ্যমিক বিদ্যালয়, উত্তর বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকুশুরিয়া ও উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

হিজলায় মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বড়জালিয়া ইউনিয়নের প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল বলেন, নদীভাঙনে ইউনিয়নের পাঁচটি গ্রাম হুমকির মুখে পড়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজার ভাঙনের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। নদীভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, হিজলা নদীভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মাহাতাব সিকদার, সদস্যসচিব কামাল হোসেন সরদার, সদস্য আলতাফ হোসেন সরদার, রুমা বেগম, লোকমান হোসেন, কবির শেখ, সাজাহান স্বপন প্রমুখ।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা