হোম > সারা দেশ > বরিশাল

যে কোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে: বরিশাল বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনও যে কোনো মূল্যে শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।’ এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে তৎপর থাকার পরামর্শ দেন তিনি।

আজ মঙ্গলবার বরিশাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে শওকত আলী এসব কথা বলেন। 

এ ছাড়াও নদী বিচ্ছিন্ন, প্রত্যন্ত ও দুর্গম এলাকাসহ বরিশাল বিভাগের সর্বত্র উপজেলা পরিষদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের তাগিদ দেন কমিশনার মো. শওকত আলী। 

সভায় আগতরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও যথাযথ নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। 

মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি আরও যুক্ত ছিলেন—বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসানসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, আনসার ও ভিডিপি, র‍্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নৌ পুলিশ, কোস্টগার্ড, কারা অধিদপ্তর এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। 

প্রসঙ্গত, এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বরিশাল জেলার সদর ও বাকেরগঞ্জ উপজেলা এবং পিরোজপুর জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। 

এর মধ্যে পিরোজপুর জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাচারকালে ৩ লাখ রেণু পোনা জব্দ, কীর্তনখোলা নদীতে অবমুক্ত

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ