হোম > সারা দেশ > বরিশাল

ফুটওভার ব্রিজের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধের পর বিক্ষোভ করে স্থানীয়রা। আজ সকালে গৌরনদীতে আশোকাঠি বাসস্ট্যান্ডে। ছবি: আজকের পত্রিকা

বরিশাল-ঢাকা মহাসড়কে নিরাপদে যাতায়াতের নিশ্চয়তা ও জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আজ সোমবার সকালে উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ বাসিন্দারা। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

অবরোধ চলাকালে বক্তব্য দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, যুবদল নেতা এনামুল হকসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, মহাসড়কের আশোকাঠি বাসস্ট্যান্ডে বেপরোয়া যানবাহনের চাপায় প্রায়ই মানুষ মারা যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ এখানে ফুটওভার ব্রিজ অথবা স্পিড বেকার নির্মাণের দাবি করা হলেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে আসছে। তাই বিক্ষুব্ধ জনতা বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষুব্ধদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা