হোম > সারা দেশ > বরিশাল

কোটা আন্দোলন মনে হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিণত হয়েছে: মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সব সময়ই চলছে। আগস্ট এলে ষড়যন্ত্র আরও বাড়ে। কোটা আন্দোলন মনে হয় এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিণত হয়েছে। আমরা শান্তি চাই, সন্ত্রাস চাই না। মানুষের মধ্যে গুজব, বিভ্রান্তি ছড়াচ্ছে। বরিশালবাসীর প্রতি আমার আবেদন, আপনার বিভ্রান্ত হবেন না।

শোকাবহ আগস্টের প্রথম দিনে আজ বৃহস্পতিবার তাঁর উদ্যোগে রক্তদান কর্মসূচিতে এসব কথা বলেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলে এ কর্মসূচি শুরু হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের সহায়তায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব, এনামুল হক বাহার, কহিনুর বেগম, আওয়ামী লীগ নেতা রেজাউল হক হারুন, নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন প্রমুখ। মেয়র খোকন শোকাবহ আগস্ট উপলক্ষে নগরীতে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছেন।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা