হোম > সারা দেশ > বরিশাল

এমপিকে কটূক্তির মামলা: থানায় আসামির ওপর ছাত্রদল-যুবদলের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এমপির সমালোচনা করে পোস্ট দেওয়ায় গ্রেপ্তার ব্যক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা। ছবি: স্ক্রিনশট

বরিশালের বাকেরগঞ্জে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তার আসামি লায়ন নিলয় পারভেজের ওপর ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা হামলা করেছেন। এ সময় আসামিকে গালিগালাজ ও ভিডিও ধারণ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার রাতে বাকেরগঞ্জ থানার ভেতর এই ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রেপ্তার লায়ন নিলয় পারভেজ স্থানীয় বিএনপির অনুসারী এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তিনি পেশায় ব্যবসায়ী বলে জানা গেছে।

উপজেলার নিয়ামতি ইউনিয়নের হজরত আলীর ছেলে লায়ন নিলয় পারভেজ ফেসবুকে স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খানকে ‘কটূক্তি’ করে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেছেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলার প্রধান আসামি লায়ন নিলয় পারভেজকে শনিবার বিকেলে পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করে।

একই দিন রাতে নিলয় পারভেজকে ঢাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে বাকেরগঞ্জ থানায় নিয়ে এলে রাত ৯টার দিকে তাঁকে মাইক্রোবাস থেকে নামানোর সময় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী হামলা করেন। নিলয়ের ওপর ডিম নিক্ষেপ করেন তাঁরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আসামিকে গারদে পাঠায়।

তবে বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান সাংবাদিকদের বলেন, তাঁদের দল ও সংগঠনের কেউ এই ঘটনায় জড়িত নয়। তিনি দাবি করেন, ওই আসামি নানাভাবে প্রতারণা করে মানুষের টাকা হাতিয়ে নেওয়ায় প্রতারিত ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন। এখানে যুব ও ছাত্রদলের কোনো নেতা-কর্মী ছিলেন না।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, আদালতের নির্দেশে থানায় এজাহারকৃত একটি মামলায় নিলয়কে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁকে থানায় নিয়ে এলে কিছু বিক্ষুব্ধ জনতা তাঁকে লাঞ্ছিত করার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আসামিকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা