হোম > সারা দেশ > বরিশাল

পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দীগঞ্জ ও উজিরপুর উপজেলায় পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উজিরপুরের পূর্ব নারায়ণপুর ও মেহেন্দীগঞ্জের চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত শিশুরা হচ্ছে উজিরপুরের পূর্ব নারায়ণপুর গ্রামের বাসিন্দা ঝন্টু হাওলাদারের ছেলে মো. তাওহীদ (৬) ও শরিফ খানের ছেলে মো. শাফিন (৭)। এ ছাড়া মেহেন্দীগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের প্রবাসী পান্না সরদারের দুই মেয়ে আলিয়া ও আয়শা।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পূর্ব নারায়ণপুর গ্রামে দুই শিশু তাওহীদ ও শাফিন খেলা করার সময় সবার অজ্ঞাতে পুকুরে ডুবে যায়। দুপরের দিকে শাফিনের লাশ পুকুরে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাওহীদকে উদ্ধার করে। তাদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, চরহোগলা গ্রামের প্রবাসী পান্না সরদারের স্ত্রী মুন্নি বেগম দুই মেয়ে—আলিয়া ও আয়শাকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। আজ দুই বোন ঘরের সামনে উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পরে মুন্নি বেগম দুই মেয়েকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের ভাসতে দেখেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা