হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতা অভিযানে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। আজ সোমবার দুপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলার আয়োজনে এ পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

পর্যটকদের মধ্যে সচেতনতা বাড়াতে সৈকতের জিরো পয়েন্টের এক কিলোমিটার এলাকাজুড়ে পড়ে থাকা ময়লা–আবর্জনা পরিচ্ছন্ন করেন তাঁরা।

এর আগে গতকাল রোববার বিকেলে তৃতীয় লিঙ্গের এসব মানুষকে নিয়ে ম্যারাথন অনুষ্ঠিত হয়। এ দৌড় প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের ৯ জনসহ বৃহন্নলার ২৫ জন সদস্য অংশ নেন। তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে শিশুকাল থেকেই যাতে আলাদা বৈষম্য তৈরি না হয়, এ জন্য তাদের এ আয়োজন বলে জানায়।

বৃহন্নলার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাদিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সমাজের সর্বস্তরে তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে এ আয়োজন। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা