হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে সড়কে স্কুলছাত্রী নিহত, প্রতিবাদে সহপাঠীদের অবরোধ

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী চৈতির মৃত্যুর প্রতিবাদে শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

বরিশাল নগ‌রে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী চৈ‌তির মৃত্যুর প্রতিবা‌দে শিক্ষার্থীরা দোষী অটোচালকের দ্রুত বিচার দাবিতে সড়ক অবরোধ করেছেন। এ সময় তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবা‌চিম) হাসপাতা‌লে চি‌কিৎসায় অব‌হেলার অভিযোগও তো‌লেন। আজ বৃহস্পতিবার দুপু‌রে বিএম কলেজের সামনে শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘণ্টা‌ব্যাপী সড়ক অবরোধ ক‌রে রাখে। এতে ওই সড়‌কে যান চলাচল ব‌্যাহত হয়। খবর পে‌য়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বাস দি‌লে তারা অব‌রোধ প্রত‌্যাহার ক‌রে।

এ সময় প্রশাসক শি‌রীন বলেন, ‘দোষী অটোচালককে দ্রুত গ্রেপ্তার করা হবে। পাশাপাশি নগরীর অবৈধ অটো চলাচল বন্ধ করা হবে। চিকিৎসায় অবহেলার কারণে চৈতির মৃত্যু হয়েছে। এটি আমি শেবা‌চিম হাসপাতাল প‌রিচালক‌কে বলেছি। তি‌নি ব‌্যবস্থা নে‌বেন।’

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, গতকাল বুধবার স্কুল ছুটির পর শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী চৈতি স্কুলের সামনের সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে প্রথমে বরিশাল জেনারেল হাসপাতালে এবং পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়। ওই সড়কে আগেও একই ধরনের প্রাণহানি ঘটেছে। কিন্তু দোষীদের বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে ব‌লে জানায় শিক্ষার্থীরা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, চৈতির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। বিএম ক‌লেজ সড়ক এখন শান্ত র‌য়ে‌ছে।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা