হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিম হাসপাতালে করোনা ইউনিট চালু, পিসিআর ল্যাব বন্ধে হচ্ছে না পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

বরিশালে আবারও বাড়ছে প্রাণঘাতী করোনা সংক্রমণ। এ অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চালু করা হয়েছে ৩০ শয্যার করোনা ইউনিট। গতকাল সোমবার থেকে ইউনিটটি চালু হলেও কিটসংকটের কারণে শুরু হয়নি করোনা পরীক্ষা। হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবও বন্ধ রয়েছে, এমনকি সেটি সচল কি না তা-ও নিশ্চিত নয় সংশ্লিষ্টরা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার জানান, পিসিআর ল্যাব চালুর জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে টেকনিক্যালপারসন পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, মানসিক ওয়ার্ডে চালু হওয়া করোনা ইউনিটে ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী চিকিৎসা নিতে পারবেন। তবে এখন পর্যন্ত কোনো রোগী ভর্তি হয়নি। এর মধ্যে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সদর হাসপাতালে একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে রোগী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শফিকুর রহমান বলেন, ২০২৩ সাল থেকে ল্যাবের কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে যন্ত্রপাতি সচল আছে কি না তা না চালিয়ে বলা সম্ভব নয়। এ ছাড়া কিটসংকটের পাশাপাশি ল্যাবে নেই টেকনিশিয়ান ও নমুনা সংগ্রহকারীর পর্যাপ্ততা। এসব সমস্যা সমাধান না করে ল্যাব চালু সম্ভব নয়।

প্রসঙ্গত, করোনা পরীক্ষার জন্য ২০২০ সালের এপ্রিলে চালু হয়েছিল বরিশালের পিসিআর ল্যাব। তখন প্রতিদিন ২০০টির বেশি নমুনা পরীক্ষা করা হতো।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা