হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫০ দোকান ও বসতঘর

বান্দরবান প্রতিনিধি

পুড়ে ছাই হয়ে গেছে দোকান। ছবি: আজকের পত্রিকা

বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। রোববার ভোর ৪টার দিকে জেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাজারে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা মসজিদের মাইকে ঘোষণা দেন। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাঁদের দোকানের মালপত্র পুড়ে যাওয়ায় তাঁরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য সিং শৈ মার্মা বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে প্রায় ৫০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সময় লাগবে।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, ‘ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।’

অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, সাগরে পড়ে ৪ যুবক নিখোঁজ

বান্দরবানে সদর হাসপাতালের নির্মাণকাজে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

থানচি সীমান্তে খুমি সম্প্রদায়ের ৪৭ জন আটক

বান্দরবানে বালাঘাটা বাজারে আগুনে পুড়ে ছাই ৯ বসতঘর

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে তঞ্চঙ্গ্যা কিশোর নিহত

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটক কম

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন-ওষুধ সংকটে রোগীরা দুর্ভোগে

বান্দরবানে ভ্রমণকারীদের জন্য ৪ নির্দেশনা প্রশাসনের

থানচিতে শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও