হোম > সারা দেশ > বান্দরবান

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী একটি বাড়ির শোয়ার কক্ষে। ওই গুলির খোসাটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ৩২ নম্বর পিলারের অদূরে ঘুমধুম বেতবুনিয়া সীমান্ত এলাকায়।

বাড়ির মালিক নুরুল আমিন ফারুকি বলেন, এ ঘটনায় তিনি আর তার স্ত্রী অল্পের জন্যে রক্ষা পেয়েছেন।

ঘুমধুম হেডম্যান পাড়া নামক স্থানের বাসিন্দা নুরুল আমিন ফারুকী জানান, বাড়ির টিনের চালায় একে-৪৭ রাইফেলের ১টি গুলি এসে পড়লে সেটি চালা ভেদ করে শোয়ার কক্ষে এসে পড়ে। বিষয়টি জানানো হলে পুলিশ এসে একটি বুলেট উদ্ধার করে।

নুরুল আমিন ফারুকী জানান, এ ঘটনার পর ঘুমধুম পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাফর ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, বুলেটটি রাইফেলের গুলির অংশ বিশেষ বলে ধারণা করা হচ্ছে, যেটি সংরক্ষণ করে রাখা হয়েছে। তিনি আরও বলেন, এটি সীমান্তের ওপার থেকে হয়তো এসেছে।

অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, সাগরে পড়ে ৪ যুবক নিখোঁজ

বান্দরবানে সদর হাসপাতালের নির্মাণকাজে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

থানচি সীমান্তে খুমি সম্প্রদায়ের ৪৭ জন আটক

বান্দরবানে বালাঘাটা বাজারে আগুনে পুড়ে ছাই ৯ বসতঘর

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে তঞ্চঙ্গ্যা কিশোর নিহত

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটক কম

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন-ওষুধ সংকটে রোগীরা দুর্ভোগে

বান্দরবানে ভ্রমণকারীদের জন্য ৪ নির্দেশনা প্রশাসনের

থানচিতে শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও