হোম > সারা দেশ > বান্দরবান

সাংগ্রাই উৎসবে রঙিন বান্দরবান

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে নববর্ষ বরণের সামাজিক উৎসব সাংগ্রাই উপলক্ষে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

পাহাড়ের মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণের সামাজিক উৎসব সাংগ্রাই শুরু হয়েছে। উৎসব ঘিরে বর্ণিল সাজে আনন্দে মাতোয়ারা বান্দরবান।

আজ রোববার সকালে বান্দরবান উৎসব উদ্‌যাপন পরিষদ রাজার মাঠ থেকে বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে পাহাড়ি সম্প্রদায়গুলোর ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন অনেকে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি নতুন বছর সবার জন্য মঙ্গল নিয়ে আসুক, এমন প্রত্যাশা কামনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা, সহসভাপতি থুইসিং প্রু লুবুসহ অনেকে উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে ইনস্টিটিউট হলরুমে আয়োজন করা হয় বয়োজ্যেষ্ঠদের পূজা অনুষ্ঠান। এ সময় বিভিন্ন পাড়া ও গ্রামের বয়োজ্যেষ্ঠদের পূজা করার পাশাপাশি বিভিন্ন সামগ্রী দান করা হয়। এর মাধ্যমে নতুন বছরকে বরণ করতে পেরে খুশি তরুণ-তরুণীরা।

বান্দরবানে নববর্ষ বরণের সামাজিক উৎসব সাংগ্রাই উপলক্ষে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

উৎসব উদ্‌যাপন পরিষদ সূত্রে জানা গেছে, উৎসবের মধ্যে থাকছে ১৪ এপ্রিল দুপুরে পবিত্র বুদ্ধমূর্তি স্নান ও রাতব্যাপী পিঠা তৈরি উৎসব, ১৫ এপ্রিল বিকেলে রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে ১৮ এপ্রিল সন্ধ্যায় বিহারে বিহারে সমবেত প্রার্থনা। এর মধ্য দিয়ে বান্দরবানে সমাপ্তি ঘটবে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের।

উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা বলেন, ‘সাংগ্রাই উৎসব আমাদের মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী উৎসব। এবারের উৎসব উদ্‌যাপন করতে গিয়ে আমরা প্রশাসনসহ সবার সহযোগিতা পাচ্ছি।’

বান্দরবানে গহিন অরণ্যে ৪৩ একর পপিখেত ধ্বংস‎

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, নিহত ১

থানচিতে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে শ্রমিক নিহত

বান্দরবানে ৬৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

বান্দরবানের ১৮৭ ভোটকেন্দ্রের ১৫৮টি ঝুঁকিপূর্ণ

বান্দরবানের থানচি: জীর্ণ শ্রেণিকক্ষ, ভোগান্তি

বান্দরবানের থানচি: নতুন স্কুলভবনও ‘পরিত্যক্ত’

বান্দরবানে এনসিপি নেতার পদত‍্যাগ

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ