হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে সেনা অভিযানে অস্ত্রসহ জেএসএসের ৯ সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে সেনা অভিযানে আটককৃতরা। ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদমে দেশীয় অস্ত্রসহ ৯ জনকে আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার ভোরে উপজেলার টংকবতী ইউনিয়নের পুনর্বাসন চাকমাপাড়া ও ইমানুয়েল ত্রিপুরাপাড়ায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ সময় এদের কাছ থেকে ৪টি গাদাবন্দুক, ২০টি ব্যারেল, ৩টি ছুরি, ১০টি ইউনিফর্মের নিচের অংশ, ২০ জোড়া বুট, ১০টি ট্যাব, ২০টি মোবাইল ফোন এবং ইলেকট্রিক তার উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র এবং অন্য জিনিসপত্রসহ আটককৃতদের থানায় সোপর্দ করা হয়।

আলীকদম সেনা জোনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা হলেন জ্যোতিবিকাশ চাকমা (২৮), আনন্দমোহন চাকমা (৭২), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) ও জুয়েল ত্রিপুরা (২৬)। তাঁরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-মূল দল) সদস্য।

এই বিষয়ে আলীকদম সেনাবাহিনীর জোন উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব ধরনের চাঁদাবাজি এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সর্বদা তৎপর। অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানিয়েছেন, সেনাসদস্যরা আটককৃতদের পুলিশে সোপর্দ করেছেন, তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

বান্দরবানে গহিন অরণ্যে ৪৩ একর পপিখেত ধ্বংস‎

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, নিহত ১

থানচিতে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে শ্রমিক নিহত

বান্দরবানে ৬৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

বান্দরবানের ১৮৭ ভোটকেন্দ্রের ১৫৮টি ঝুঁকিপূর্ণ

বান্দরবানের থানচি: জীর্ণ শ্রেণিকক্ষ, ভোগান্তি

বান্দরবানের থানচি: নতুন স্কুলভবনও ‘পরিত্যক্ত’

বান্দরবানে এনসিপি নেতার পদত‍্যাগ

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ