হোম > সারা দেশ > বান্দরবান

ঘুমধুমে অস্থিরতা, এসএসসি পরীক্ষার কেন্দ্র সরানো হলো কক্সবাজারে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় চলমান এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র ঘুমধুম উচ্চবিদ‍্যালয় থেকে স্থান পরিবর্তন করে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং উচ্চবিদ‍্যালয়ে নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া এলাকায় মর্টারগুলো এসে পড়ে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন রোহিঙ্গা। আহতদের মধ্যে ইকবাল নামে একজনের মৃত্যু হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চবিদ‍্যালয়টি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অবস্থিত এবং বিদ‍্যালয়টি চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার জন‍্য অনুমোদিত। তাই বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের উৎকণ্ঠা বিবেচনা করে ঘুমধুম উচ্চবিদ‍্যালয় কেন্দ্রটি পার্শ্ববর্তী কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং উচ্চবিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।

জেলা প্রশাসকের পক্ষ থেকে ঘুমধুম উচ্চবিদ‍্যালয় কেন্দ্রের সব পরীক্ষার্থীকে কুতুপালং উচ্চবিদ‍্যালয় কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে অনুরোধ জানানো হয়। এদিকে ঘুমধুম উচ্চবিদ‍্যালয় কেন্দ্রটিতে মোট ৪৯৯ জন পরীক্ষার্থী রয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন:

অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, সাগরে পড়ে ৪ যুবক নিখোঁজ

বান্দরবানে সদর হাসপাতালের নির্মাণকাজে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

থানচি সীমান্তে খুমি সম্প্রদায়ের ৪৭ জন আটক

বান্দরবানে বালাঘাটা বাজারে আগুনে পুড়ে ছাই ৯ বসতঘর

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে তঞ্চঙ্গ্যা কিশোর নিহত

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটক কম

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন-ওষুধ সংকটে রোগীরা দুর্ভোগে

বান্দরবানে ভ্রমণকারীদের জন্য ৪ নির্দেশনা প্রশাসনের

থানচিতে শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও