হোম > সারা দেশ > বান্দরবান

পাহাড়ের পাদদেশে পড়ে ছিল মারমা মা–মেয়ের লাশ

বান্দরবান প্রতিনিধি

নিহত পারমেসিং মারমা (৩০) ও চার বছর বয়সী মেয়ে বৃষ্টি মারমা। ছবি: সংগৃহীত

বান্দরবান শহরের মেঘলা পর্যটন এলাকায় একটি পাহাড়ের পাদদেশ থেকে মা–মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তারা কীভাবে মারা গেছেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। শিশু কন্যাসহ দুজনই গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মেঘলা কানাপাড়ায় পাহাড়ের পাদদেশে পারমেসিং মারমা (৩০) ও তার মেয়ে বৃষ্টি মারমার (৪) মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নিহতরা ওই এলাকারই বাসিন্দা।

পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল রাত থেকে মা–মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সকালে মেঘলার কানাপাড়ার লালমোহন বাগান সংলগ্ন তঞ্চঙ্গ্যা পাড়ার উঁচু এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখা যায় তাদের।

বান্দরবান শহরের মেঘলা পর্যটন এলাকার পাহাড়ের পাদদেশে মা–মেয়ের মরদেহ দেখতে পান স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা কীভাবে মারা গেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের দুজনের লাশ উদ্ধার করেছি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, সাগরে পড়ে ৪ যুবক নিখোঁজ

বান্দরবানে সদর হাসপাতালের নির্মাণকাজে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

থানচি সীমান্তে খুমি সম্প্রদায়ের ৪৭ জন আটক

বান্দরবানে বালাঘাটা বাজারে আগুনে পুড়ে ছাই ৯ বসতঘর

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে তঞ্চঙ্গ্যা কিশোর নিহত

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটক কম

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন-ওষুধ সংকটে রোগীরা দুর্ভোগে

বান্দরবানে ভ্রমণকারীদের জন্য ৪ নির্দেশনা প্রশাসনের

থানচিতে শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও