হোম > সারা দেশ > বান্দরবান

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

থানচি (বান্দরবান) প্রতিনিধি  

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের থানচিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেসার্স এস বিএম ব্রিকস নামের একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ছাড়া পানি দিয়ে চুলা নষ্ট করে দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা।

আজ রোববার (১৪ ডিসেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার মগকসে ঝিড়িতে এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।

মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনার অভিযোগে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, সাগরে পড়ে ৪ যুবক নিখোঁজ

বান্দরবানে সদর হাসপাতালের নির্মাণকাজে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

থানচি সীমান্তে খুমি সম্প্রদায়ের ৪৭ জন আটক

বান্দরবানে বালাঘাটা বাজারে আগুনে পুড়ে ছাই ৯ বসতঘর

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে তঞ্চঙ্গ্যা কিশোর নিহত

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটক কম

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন-ওষুধ সংকটে রোগীরা দুর্ভোগে

বান্দরবানে ভ্রমণকারীদের জন্য ৪ নির্দেশনা প্রশাসনের

থানচিতে শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও