হোম > সারা দেশ > বান্দরবান

আড়াই মাস পর থানচিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল 

থানচি (বান্দরবান) প্রতিনিধি

আড়াই মাসের বেশি সময় বন্ধ থাকার পর বান্দরবানের থানচিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করেছে প্রশাসন। তবে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের সন্ত্রাসী ঘটনায় দফায় দফায় নিষেধাজ্ঞার কবলে পড়ে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলা। সবশেষ গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় রোয়াংছড়ি, রুমা ও থানচিতে পর্যটকদের ভ্রমণে এ নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।

ইউএনও মোহাম্মদ মামুন সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল রোববার থেকে স্থানীয় প্রশাসনের অনুমোদিত পর্যটন স্পটে পর্যটকেরা ঘুরে বেড়াতে পারবেন। শনিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, হোটেল মালিক সমিতি ও পর্যটক গাইড সমিতি প্রতিনিধি সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।’ 

তিনি বলেন,  ‘পর্যটকেরা তিন্দুর বড় পাথর, রেমাক্রি ও তমা তঙ্গী পর্যটন স্পটে যেতে পারবে। নিরাপত্তার কারণে এর বাইরে যাওয়া যাবে না। গাইড সমিতির প্রতিনিধিদের বলে দেওয়া হয়েছে, কোথায় যেতে পারবে আর কোথায় যেতে পারবে না।’ 

পর্যটক গাইড শিমিয়ন ত্রিপুরা ও মংএ সা মারমা বলেন, ‘পর্যটক গাইড সমিতির পক্ষ থেকে পর্যটন খোলার ব্যাপারে জানানো হয়েছে। তিন মাসের কাছাকাছি সব পর্যটন স্পট বন্ধ ছিল। যদিও এখন বর্ষাকাল। পর্যটক কম আসবে। তারপরও পাহাড়ে বর্ষাকেন্দ্রিক কিছু পর্যটক থাকে। যারাই ভ্রমণে আসুক আন্তরিক নিয়ে আমরা সেবা দেব।’

অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, সাগরে পড়ে ৪ যুবক নিখোঁজ

বান্দরবানে সদর হাসপাতালের নির্মাণকাজে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

থানচি সীমান্তে খুমি সম্প্রদায়ের ৪৭ জন আটক

বান্দরবানে বালাঘাটা বাজারে আগুনে পুড়ে ছাই ৯ বসতঘর

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে তঞ্চঙ্গ্যা কিশোর নিহত

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটক কম

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন-ওষুধ সংকটে রোগীরা দুর্ভোগে

বান্দরবানে ভ্রমণকারীদের জন্য ৪ নির্দেশনা প্রশাসনের

থানচিতে শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও