হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে কেএনএফের আরও দুই সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও দুই সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নূরুল হক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন রুমার দার্জিলিং পাড়ার সিম বমের ছেলে এন্ডুসরেন্ট বম (২১) ও বোয়াল তিলং বমের ছেলে জিরসাং লিয়ান বম (৪১)। গতকাল মঙ্গলবার তাদের রুমা উপজেলার দার্জিলিং পাড়া থেকে গ্রেপ্তার করা হয়। 

আদালতের উপপুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত বলেন, রুমায় ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ ও টাকা-অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশের পরিপ্রেক্ষিতে কারাগারে পাঠানো হয়।

প্রিয়েল পালিত আরও বলেন, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত সন্দেহভাজন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গ্রেপ্তার ২৪ নারীসহ ৮৪ জন সদস্যকে কারাগারে এবং এদের মধ্যে ৮১ জনকে বিভিন্ন সময়ে পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান  করেছেন আদালত।

অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, সাগরে পড়ে ৪ যুবক নিখোঁজ

বান্দরবানে সদর হাসপাতালের নির্মাণকাজে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

থানচি সীমান্তে খুমি সম্প্রদায়ের ৪৭ জন আটক

বান্দরবানে বালাঘাটা বাজারে আগুনে পুড়ে ছাই ৯ বসতঘর

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে তঞ্চঙ্গ্যা কিশোর নিহত

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটক কম

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন-ওষুধ সংকটে রোগীরা দুর্ভোগে

বান্দরবানে ভ্রমণকারীদের জন্য ৪ নির্দেশনা প্রশাসনের

থানচিতে শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও