হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই

বাগেরহাট প্রতিনিধি

বাসের সঙ্গে সংঘর্ষে ভেঙে যাওয়া মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের রামপালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে খুলনা মোংলা মহাসড়কের তেঁতুলিয়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস মহাসড়কের তেঁতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি ব্রেক করলে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন ৭ জন। আহতদের মধ্যে বাসযাত্রী ও মোটরসাইকেলের আরোহী রয়েছেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান আরও বলেন, মোটরসাইকেলে যাঁরা ছিলেন তাঁরা পর্যটক। তাঁরা সুন্দরবন ভ্রমণের উদ্দেশে মোংলায় যাচ্ছিলেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, দুর্ঘটনার ফলে বাসটি খাদে পড়ে যায়। লাশগুলো উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

শরণখোলায় সাবেক ছাত্রদল নেতা হত্যা, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

সুন্দরবনে জেলেদের ওপর হামলা ও জাল লুটের অভিযোগ

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

চাঁদা না পেয়ে মাদ্রাসা ভবনের কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

বাগেরহাটের ফকিরহাট: অবাধে পরিযায়ী পাখি বিক্রি

মোংলা বন্দরের সক্ষমতার সবটুকু ব্যবহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: মন্ত্রী রবিউল আলম

সুন্দরবনে দস্যু আতঙ্কে মাছ ধরা বন্ধ

নির্বাচন-পরবর্তী সহিংসতা: বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর আহত সমর্থকের মৃত্যু

বাগেরহাটে নির্বাচন-পরবর্তী পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর, আহত ৩৫