হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে দুই বস্তা গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই বস্তা গাঁজা (আনুমানিক ২০ কেজি) উদ্ধার করা হয়েছে। এ সময় কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক মীর। অভিযানে কাভার্ড ভ্যানের পেছনের অংশে লুকানো গাঁজার চালানটি জব্দ করা হয়।

আটক তিনজন হলেন—নোয়াখালীর সুধারাম উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) এবং একই জেলার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান (২২)।

এ ঘটনায় রাতেই ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক মীর আজকের পত্রিকাকে বলেন, ‘বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ স্যারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকে বুধবার (২৩ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

শরণখোলায় সাবেক ছাত্রদল নেতা হত্যা, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

সুন্দরবনে জেলেদের ওপর হামলা ও জাল লুটের অভিযোগ

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

চাঁদা না পেয়ে মাদ্রাসা ভবনের কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

বাগেরহাটের ফকিরহাট: অবাধে পরিযায়ী পাখি বিক্রি

মোংলা বন্দরের সক্ষমতার সবটুকু ব্যবহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: মন্ত্রী রবিউল আলম

সুন্দরবনে দস্যু আতঙ্কে মাছ ধরা বন্ধ

নির্বাচন-পরবর্তী সহিংসতা: বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর আহত সমর্থকের মৃত্যু

বাগেরহাটে নির্বাচন-পরবর্তী পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর, আহত ৩৫