হোম > সারা দেশ > যশোর

যশোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, নানা গ্রেপ্তার

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি শিশুটির দূরসম্পর্কের নানা। স্বজনদের অভিযোগ, গতকাল সোমবার বিকেলে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন ওই নানা। আজ মঙ্গলবার সকালে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিত শিশুটির নানি বলেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর সৎভাই। গতকাল বিকেলে অভিযুক্ত ব্যক্তি তাঁর নাতনিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভুলিয়ে-ভালিয়ে নিজের ভাড়াবাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালান ওই ব্যক্তি। রাত ৯টার দিকে শিশুটিকে নানির বাসায় ফেরত দিয়ে গেলে তিনি তার ওপর নির্যাতনের কথা জানান। এরপর আজ সকাল ৮টার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘ঘটনাটি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আজ বিকেলে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ন্যায়বিচার নিশ্চিতে সব ধরনের সহায়তা দেওয়া হবে।’

আমিরাতের বন্দরে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রা’, উৎকণ্ঠায় ৩১ নাবিকের পরিবার

গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

গুলি করে হত্যার হুমকি দেওয়া যুবদল-তাঁতী দল নেতার জামিন

‘গরু চুরির’ বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবদল নেতার মারধরে আহত ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জে অবৈধ দখলদারদের সরে যেতে ২ দিনের আলটিমেটাম দিলেন এমপি

পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

যশোরে ব্যবসায়ীকে অপহরণ, এক কোটি টাকা মুক্তিপণ দাবি

সুন্দরবনের বড় জাহাঙ্গীর বাহিনীর ডাকাত সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে মঞ্চে একত্রে বসলেন না এমপি

নিয়োগ-বাণিজ্যের অভিযোগ: ডুয়েট ভিসির পদত্যাগের দাবিতে স্মারকলিপি