হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে নগদের ৩৩ লাখ টাকা আত্মসাৎ মামলার আসামি গাইবান্ধায় গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পুলিশের হাতে গ্রেপ্তার আসামি মো. মনিরুজ্জামান। ছবি: সংগৃহীত

বাগেরহাটে মোবাইল ফোন ব্যাংকিং সেবা নগদের একটি পরিবেশক প্রতিষ্ঠানের প্রায় ৩৩ লাখ টাকা আত্মসাৎ করে পালানোর মামলায় আসামি মো. মনিরুজ্জামানকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে গতকাল বুধবার দিবাগত রাতে বাগেরহাট সদর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) মনিরুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে গ্রেপ্তার আসামির কাছ থেকে কোনো নগদ টাকা উদ্ধার হয়নি।

গ্রেপ্তার মনিরুজ্জামান বাগেরহাটের নগদ ডিস্ট্রিবিউশন হাউস ডিএনএসবিডির হিসাবরক্ষক ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায়। প্রতিষ্ঠানটিতে দেড় বছরের বেশি সময় ধরে কর্মরত ছিলেন তিনি।

মামলার বরাতে পুলিশ জানায়, ৩ মার্চ সকালে অফিসে না আসায় হিসাবরক্ষক মনিরুজ্জামানে খোঁজাখুঁজি শুরু হয়। মোবাইল ফোন বন্ধ থাকায় বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায় না। পরে অফিসের ক্যাশ হিসাব করে ৩২ লাখ ৭৫ হাজার ৫৬৪ টাকা কম পাওয়া যায়। পরে এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) বাগেরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব সরকার বলেন, ঘটনার পর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তিসহ নানা উপায়ে আসামির অবস্থান শনাক্ত ও মামলার তদন্ত শুরু করে। আসামি তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, সিমসহ সব ডিভাইস ফেলে দেন। বারবার তিনি অবস্থান পরিবর্তন করছিলেন। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি এলাকায় অবস্থান নেন। সেখানে বিয়েও করেছেন।

বিপ্লব সরকার আরও বলেন, ‘বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেনের নির্দেশনা অনুযায়ী আমরা গত সোমবার গাইবান্ধায় অভিযানে যাই। টানা অভিযান শেষে বুধবার ভোররাতের আমরা তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। মনিরুজ্জামানকে বাগেরহাটে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অনলাইন জুয়া খেলে টাকা নষ্ট করার কথা স্বীকার করেছে। অধিকতর তদন্তের জন্য আদালতে আসামির রিমান্ড আবেদন করা হবে।’

গাড়ির তেল চুরির সময় কেসিসির চালক আটক

শ্রীপুরে স্থানীয়রা ৪২ বোতল মদ উদ্ধার করে দিলেও পুলিশ বলছে ২৫

ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের গার্ডারে ধাক্কা; রাজবাড়ীতে যুবকের মৃত্যু

গরম-ঠান্ডায় হাসপাতালে রোগীদের ভিড়, চিকিৎসক ছুটিতে থাকায় ভোগান্তি

কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

৩৮ দিন পর দেশে ফিরল ভারতে কারাবন্দী অবস্থায় মৃত খাইরুলের লাশ

গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পিরোজপুরে সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম

বগুড়ায় কমিশন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-লুট, ছুরিকাহত ১

গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার